Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
মুন্সি প্রেমচাঁদ বিশেষ কোনও বর্গের সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন আপামর জনতার লেখক। সামাজিক সমস্যা তুলে ধরাই ছিল তাঁর সাহিত্য রচনার মূল উদ্দেশ্য। ’গবান’-এর মূল লক্ষ্য হল, স্বামীদের প্রতি মহিলাদের প্রভাব ভুল ধরা।’গবান’-এর নায়িকা জালসার মনে ছিল চন্দ্রহার পাওয়ার বাসনা। তার স্বামী খুবই কম বেতনের কেরানি ছিল, কিন্তু সে তার স্ত্রীর সামনে ধনী হওয়ার অভিনয় করত। সে নিজের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নিজের অফিস থেকেই কিছু অর্থ তছরুপ করে। ধরা পড়ার ভয়ে কলকাতায় পালিয়ে যায় এবং সেখানে গিয়ে এক কসাইয়ের পরিবারে আত্মগোপন করে থাকে। পুলিশ তাকে ডাকাতির মিথ্যা জালে জড়িয়ে রাজ সাক্ষী হতে বাধ্য করে।তার স্ত্রী অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে কলকাতায় আসে এবং তাকে এই জাল থেকে উদ্ধার পেতে সাহায্য করে। তারই মধ্যে পুলিশদের একনায়কতন্ত্র ভূমিকা নিয়ে জন জাগরণ দেখা যায়। এই উপন্যাসের মধ্যে দিয়ে পাঠক এক বিরাট জন জাগরণের বিষয়টি উপলব্ধি করতে পারে। একটি ছোট ঘটনা কীভাবে রাষ্ট্রীয় স্তরে বিরাট আকার ধারণ করতে পারে, তাই লক্ষ্য করা যায় এই উপন্যাসের মধ্যে। একজন অতি সাধারণ মহিলা কীভাবে রাষ্ট্রের নায়িকা হয়ে উঠতে পারে তা দেখা যায় এই উপন্যাসে, আর এখানেই প্রেমচাঁদের কলমের দক্ষতা প্রতিটা পাঠকের মনকে আকর্ষণ করে।