Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
আপনি কি জানেন, আপনার মনেরও একটি নিজস্ব ’মন’ রয়েছে? হ্যাঁ! আমরা বুঝে ওঠার আগেই আমাদের মনকে প্রায়ই নিয়ন্ত্রণ করে আরেকটি শক্তি-যাকে বলা হয় অবচেতন মন। 'আপনারঅবচেতনমনেরশক্তি'বইটিতেলেখক তাঁর আধ্যাত্মিক প্রজ্ঞা ও বৈজ্ঞানিক গবেষণার সমন্বয়ে দেখিয়েছেন, অবচেতন মন আমাদের দৈনন্দিন জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে। আপনি যখন নিজের অবচেতন মনকে বুঝতে শিখবেন, তখন আপনার ভয়গুলিকেও নিয়ন্ত্রণ করতে বা দূর করতে পারবেন। ফলে আপনার সামনে উন্মুক্ত হবে ইতিবাচক শক্তিতে ভরা এক নতুন সম্ভাবনাময় জগৎ।এই বইটি আপনাকে আপনার অবচেতন মনের অন্তর্নিহিত শক্তির কথা নতুন করে উপলব্ধি করতে সহায়তা করবে। আমাদের কিছু স্বভাব আছে যেগুলোকে আমরা অভ্যাস বলে মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো অবচেতন মনের দ্বারা পরিচালিত। তাই আপনি যদি আপনার অবচেতন মনকে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারেন, তাহলে আপনার অভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনা সম্ভব।এই ’মানসিকশক্তি’নিয়ন্ত্রণ করে জীবনের মান উন্নত করা মোটেই সহজ কাজ নয়। ঠিক এইজায়গাতেইবইটি একজন পথপ্রদর্শকের মতো কাজ করে এবং আপনাকে অবচেতন মনের গভীর রহস্য অনুধাবন করতে সহায়তা করে।আপনারঅবচেতনমনেরশক্তিআপনার জন্য সুখ, সমৃদ্ধি, সাফল্য ও শান্তির এক নতুন জগৎ উন্মোচন করবে। আপনার অন্তরেরবিশ্বাসও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে এটি আপনার জীবন ও আপনার জগতে আমূল পরিবর্তনআনতে পারে।