Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
'' আগডুম বাগডুম ''গোমড়াথেরিয়াম আর রামগড়ুড়ের ছানাদের ভিড়ে, আহ্লাদিরা আজ হারিয়ে গিয়েছে। ইউটিউব, টিক-টক, ফেসবুকে, এমনকি টেলিভিশনে সম্প্রচারিত হাসির লাইভ শোগুলোতে আলোচনার ইঙ্গিত যেদিকে যায়- সত্যি বলতে কী- তা বেশিরভাগ ক্ষেত্রেই ছোটদের উপযোগী নয়। অনেক সময় তা বড়দের কাছেও বিরক্তিকর। তাই, প্রাণ-খোলা নির্মল হাসি-খুসির আনন্দ খুঁজে পেতে চাইলে, ’আগডুম বাগডুম’-এর প্রচ্ছদটি উল্টে, ভিতরে ছড়িয়ে থাকা ছড়াগুলি পড়তেই হবে। ছোটদের পাশাপাশি বড়রাও উঁকি দিতে পারেন। ক্ষণিকের জন্য সাংসারিক দুঃখ-কষ্ট ভুলে, কৈশোরের আনন্দ ফিরে পেলে মন্দ কী! সুকুমার রায়ের যেমন ’আবল তাবল’ আর ’খাই খাই’ ছড়াগ্রন্থ, অনেকটা সেইরকমই এই ’আগডুম বাগডুম’। তবে, এর দুটি-মলাটের মধ্যে বিশুদ্ধ হাসির ছড়ার পাশাপাশি বড়দের জন্যেও গুটিকতক জীবনদর্শনের ছড়া-ছন্দ যত্ন করে রাখা আছে- যা পাঠককে একান্তে ভাবুক করে তুলবে।