Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
কখনও মনের কথা কবিতা হয়; কখনও চোখের ভাষা কবিতা হয়। কখনও একপলক দেখা কবিতা হয়; কখনও অল্প ছোঁওয়া কবিতা হয়। কখনও কারো হাসি কবিতা হয়; কখনও কারো ছবি কবিতা হয়। কখনও কারো প্রেম কবিতা হয়; কখনও কারো সেবা কবিতা হয়। কবিতা কখনও শব্দ-জাহাজের নিস্তব্ধতাকে বোঝায়, কবিতা কখনও অপ্রকাশিত অভিমানের মূলকে স্পর্শ করায়। কবিতা যখন মনের বন্ধ জানালা- দরজার ছিটকিনি খুলে, আমাকে আমার আমির সাথে পরিচয় করায়- বুঝতে পারি কিছু হল। কবিতা যখন চোখ বন্ধ করে পাওয়া ঈশ্বরের সান্নিধ্য পেয়ে সুস্বাদু হয়ে ওঠে- বুঝতে পারি কিছু হল। পরিপার্শ্ব আলোকিত হয়ে বোঝায় মালা গাঁথা সফল হল। কিছু সৌরভ, কিছু সৌন্দর্য যখন মুক্ত হয়ে ছড়িয়ে পড়তে চেয়েছিল, বলেছিলাম- বেশ। যখন তারা এক হতে চাইলো, বললাম- হও।