Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
তখনও বলিউড নামে পরিচিত হয়নি বম্বের ফিল্ম-দুনিয়া। আজকের তারকা নির্ভর বলিউড বা মুম্বাই-এর সিনেমা জগৎ শুরুতে ছিল ষ্টুডিও নির্ভর। বর্তমানে সুবিশাল এই ইন্ডাস্ট্রির শুরুর দিকের কথা বুঝতে হলে জেনে নিতে হবে ’বম্বে টকিজ’-এর ইতিহাস - চিনতে হবে যে প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে তাঁর নাম অশোক কুমার।আবার অশোক কুমার-কে বুঝতে হলে বিশেষভাবে পরিচিত হতে হবে হিমাংশু রায়, দেবিকা রানী বা শশধর মুখার্জি-র সঙ্গে। প্রবীণ সাংবাদিক ধ্রুবজ্যোতি নন্দীর কলমে ’অশোক কুমার: আত্মকথা ও বম্বে টকিজ’ পাঠকের বিচারে প্রয়োজনীয় এবং সুখপাঠ্য বিবেচিত হবে আমাদের বিশ্বাস।