Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
''কৌটোপোরা স্বপ্ন'' ছন্দ-কবিতার রঙিন প্রজাপতি রাফিয়া সুলতানা ’কবি যে গণ্ডীর মধ্যে থাকেন তা কোন বাঁধন নয়,ঠিক যেন রংধনু।তাঁর সুর-অভিঘাত গুলি সাতরঙে ফুটে ওঠে সময়ের ক্যানভাসে।তাঁর দেখার চোখ যেন রঙপিপাসু প্রজাপতির।রাফিয়া সুলতানার প্রতিটি কবিতার আমি মুগ্ধ পাঠক।যে কবি অনায়াসে লিখতে পারেন 'আরো একটু নিলাম ডুবে/অমৃত আস্বাদ 'তাঁর চেতনায় যে প্রাপ্তির পূর্ণতা।শত আক্ষেপ শুধুই অক্ষমতা।কিম্বা যখন পড়ি 'পাতাগুলি করে সবে ফিসফিস কেন/ছায়াঘেরা বনখানি থমথমে যেন'বন্ধু-বিয়োগে ব্যথাতুর কবি স্মরণ করেন বন্ধুর দেওয়া উৎসাহ-বাণীর মালা গেঁথে'হবে একদিন নিশ্চয় জেনো/পাহাড় শৃঙ্গ জয়'প্রাপ্তি-অপ্রাপ্তির নিক্তি তুলায় জীবন মেপে দেখা মানুষের সহজাত প্রবৃত্তি। কবি সেখানে নির্মোহ উচ্চারণে স্পষ্ট করেন ঋষি-পরিভাষা 'চাই না বেশি,চাই না বেশি,একটু পাওয়াই থাক'এমন অসংখ্য পংক্তিমালায় সাজানো একশো কবিতা সমৃদ্ধ 'কৌটোপোরা স্বপ্ন''